বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

নবীগঞ্জে পৃথক সংঘর্ষে মহিলাসহ আহত ১৪

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ৪৭৫ বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলায় পৃথক সংঘর্ষের ঘটনায় মহিলাসহ ১৪ জন আহত হয়েছেন। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পূর্ব বিরোধ, পারিবারিক বিরোধ ও মামলা সংক্রান্ত বিরোধ নিয়ে এ সব সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাগুলো ঘটেছে গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলার পৃথক স্থানে। আহতরা হলেন-উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের আশুক মন্ডল রায়ের পুত্র নিরাপদ রায় (৪৫) নবীগঞ্জ সদর ইউনিয়নের বকরতপুর গ্রামের তালেব মিয়ার পুত্র মোঃ রেজাউল করিম (৯), ইছন উল্লার পুত্র সামছু মিয়া (৬৫), দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লা গ্রামের মৃত আবাস উল্লার পুত্র কনা মিয়া (৭০), কাকুড়া গ্রামের মোঃ দুধা মিয়ার স্ত্রী মোছাঃ মনরা বিবি (৫০), কসবাহ গ্রামের আমীনূল মিয়ার স্ত্রী মোছাঃ দুলেনা বেগম (৩০), নবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের ফখরুল আহমদ এর স্ত্রী মোছাঃ ফরিদা বেগম (২৫), নবীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী উপজেলা বানিয়াচং এর কাগাপাশা ইউনিয়নের কাগাপাশা গ্রামের জফর মিয়ার পুত্র মোঃ নোমান মিয়া (১৬), মোঃ বিলাল মিয়া (২৫) বিলাল মিয়ার স্ত্রী মোঃ সালমা বেগম (২২), হেলাল মিয়ার স্ত্রী মোছাঃ দুলনা বেগম (২০), নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের নুর মিয়ার পুত্র মোঃ মারুফ মিয়া (১১), দেবপাড়া ইউনিয়নের নারান্দি গ্রামের শাহিন মিয়ার স্ত্রী মোছাঃ ইয়াসমিন আক্তার (১৯) ও লাল মিয়ার পুত্র মোঃ শাহিন মিয়া (৩০)। তাদেরকে গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com