বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

মাধবপুরে ট্রাক-ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুন, ২০১৯
  • ৪৭৫ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি।। মাধবপুরে ট্রাক ও ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকার হাইওয়ে ইনের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ম্যাক্সি চালক জাহেদ মিয়া (২৮) চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের আন্নর আলীর পুত্র। তবে অপর আরেক জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোঃ লিয়াকত আলী জানান, ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মাধবপুর থেকে ছেড়ে আসা একটি ম্যাক্সির। এসময় ম্যাক্সিটি ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। এতে ম্যাক্সির চালক জাহেদ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও অপর আরেকজন নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয় এবং আহতদের হাসাপাতালে প্রেরণ করা হয়।

এছাড়াও দুর্ঘটনার পরপর বিক্ষোব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে নিহত অপর ব্যক্তির পরিচয় সনাক্তে চেষ্ঠা চলছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com