সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

শায়েস্তাগঞ্জ রেল সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ দুর্ঘটনার আশংকা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৫৭১ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ।। ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলস্টেশন থেকে প্রায় ১ কিলোমিটার পশ্চিমে রেলসেতু রয়েছে ঝুঁকিপূর্ণ।

সেতুটির ওপরে থাকা স্লিপারগুলোকে আটকে রাখতে একাধিক বাঁশ দিয়ে পেরেক মারা হয়েছে। কিন্তু এই বাঁশ কাঠামোগতভাবে কতটা শক্ত এবং যুক্তিযুক্ত?এ নিয়ে স্থানীয়দের মাঝে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।

জানা যায়, সেতুটিতে সর্বমোট ৪০ টি স্লিপার রয়েছে,তার মধ্যে ১৫ টি স্লিপার পুরোপুরি নষ্ট হয়ে গেছে। যেকোনো সময় নষ্ট স্লিপারগুলো ভেঙ্গে ঘটতে পারে আকষ্মিক দুর্ঘটনা।

৪০ টি স্লিপারের উভয় পাশে রেল ট্র্যাকের সাথে ৪০ টি করে ৮০ টি নাট সংযুক্ত থাকার কথা থাকলেও সেখানে নাট রয়েছে মাত্র ৩৫ টিতে,অর্থাৎ ৪৫টি স্লিপারে কোনো ধরনের নাট নেই।

যার কারণে ট্রেন যখন আসা যাওয়া করে তখন প্রায় সময়ই স্লিপারগুলো একে অপরের সাথে মিশে বিশাল ফাঁকা স্থানের সৃষ্টি করে। যে কারণে রেল শ্রমিকরা ঐ জায়গায় বাঁশ ও কিছু কাঠ দ্বারা স্লিপারগুলোকে অস্থায়ীভাবে আটকিয়ে রেখেছে। যা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে।

স্বাভাবিকভাবেই সেতুটি ট্রেনের জন্য অত্যাধিক ঝুঁকিপূর্ণ। আকস্মিক দুর্ঘটনা এড়ানোর জন্য সেতুটি অতিশিগগিরই মেরামত করা জরুরি বলে মনে করছেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে তরুণরা সোচ্ছ্বার থাকলেও জনমনে বিরাজ করছে ভয়াবহ দুর্ঘটনার আশংকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com