বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

জাতীয় সংসদে বাজেট আলোচনায় এমপি আবু জাহির ॥ ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথের উন্নয়নসহ বিভিন্ন দাবি উত্থাপন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৪৪৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় বক্তব্য প্রদানকালে ঢাকা-সিলেট মহাসড়কে উন্নয়নের পাশাপাশি ৪ লেনে উন্নীত ও রেলপথের উন্নয়নসহ বিভিন্ন দাবি উত্থাপন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তর, শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও বলভদ্র সেতু নির্মাণসহ হবিগঞ্জ-লাখাই-সরাইল-নাসিরনগর সড়কের নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে এমপি আবু জাহির বলেন, নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলাবাসী নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। এখন প্রয়োজন উপজেলা কমপ্লেক্সে নির্মাণের পাশাপাশি স্কুল ও কলেজকে সরকারি করণ করা। শীঘ্রই হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরুর দাবি জানিয়ে তিনি বলেন, সম্প্রতি ঢাকা-সিলেট রেলপথ ও মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে সিলেটবাসী বিকল্প সড়ক হিসেবে হবিগঞ্জ-লাখাই-সরাইল নাসিরনগর সড়ক ব্যবহার করে উপকৃত হয়েছেন। এই বিকল্প যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নয়ন করা প্রয়োজন। এমপি আবু জাহির বলেন, ২০০৫-২০০৬ অর্থবছরে বিএনপি‘র সর্বশেষ বাজেট ছিল ৬৯ হাজার কোটি টাকার। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটকে নিয়ে এসেছেন ৫ লক্ষ ২৩ হাজার ১৯০ কোটি টাকায়। পৃথিবীর প্রায় সব দেশেই বাজেটে ঘাটতি থাকে। আমাদের বাজেটেও ৫% ঘাটতি ধরা হয়েছে। বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা মিথ্যা তথ্য দিয়ে বক্তব্য প্রদান করে জাতিকে বিভ্রান্ত করেন। এ বিষয়ে একটি আইন প্রণয়নের দাবিও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com