বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

হবিগঞ্জ পিস্তল ঠেকিয়ে মোটর সাইকেল ছিনতাই

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৫৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জে পিস্তল ঠেকিয়ে মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী চক্রের এক সদস্য। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে শহরের ৩নং পুল এলাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সর্বত্র আতংক বিরাজ করছে। এদিকে, মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনার পুরো দৃশ্যটি সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, তাঁর ব্যবহৃত ১০০ সিসি’র ডিসকোভারি মোটর সাইকেলটি নিচ তলার একটি ব¬কে রেখে দ্বিতীয় তলায় তিনি মাদকদ্রব্যের অফিসে কাজ করছিলেন। হঠাৎ এক জন যুবক এসে মোটর সাইকেলটির তালা ভাংতে শুরু করে। এ সময় সিসি ক্যামেরায় দৃশ্যটি দেখে তিনি তাঁর অফিসের স্টাফ মাহবুবকে মোটর সাইকেলটি দেখে আসতে পাঠান। মাহবুবকে দেখেই ওই ছিনতাইকারী দ্রুত তার কোমরে থাকা পিস্ত বের মাহবুবের দিকে থাক করে। এ সময় সে মাহবুবের দিকে এগিয়ে যেতেই মাহবুব দৌড়ে গিয়ে আত্মরক্ষা করে। এ সময় দ্রুত ওই ছিনতাইকারী মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে বেশ কয়েকজন লোক এগিয়ে গেলেও ছিনতাইকারীর আর কোন পাত্তা পাওয়া যায়নি।
ইন্সপেক্টর মিজানুর রহমান আরো জানান, ছিনতাইয়ের পুরো দৃশ্য সিসি ক্যামেরায় রেকর্ড আছে। ঘটনার পরপরই হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শ করেছেন।হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীকে সনাক্তের চেষ্ঠা চলছে। দ্রুতই তাকে আটক করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com