সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

চুনারুঘাটের প্রবীণ ব্যবসায়ী সিরাজুল ইসলামের ইন্তেকাল দাফন সম্পন্ন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৪৩৬ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট।। চুনারুঘাট পৌর শহরের বাল্লা ক্রস রোডের বাসিন্দা ও উপজেলা রোডের জনপ্রিয় টু-স্টার-হোটেলের প্রাক্তন ব্যবসায়ী আলহাজ্ব সিরাজুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে গত রোববার সিলেট নর্থ ইষ্ট মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি….রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।তিনি স্ত্রী,২ মেয়ে,১ছেলে সহ অসংখ্য গুণহগ্রাহী রেখে যান।

আজ সোমবার বেলা ২ টায় চুনারুঘাট সদর ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ সম্পন্ন হয়েছে।জানাযার নামাজে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহের,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার,পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন,সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল,উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান রুমন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ শত শত মুসল্লীয়ান।
জানাযা শেষে মরহুমের মরদেহ তাঁর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

প্রসঙ্গত,মরহুম আলহাজ্ব সিরাজুল ইসলাম ১৯৯৪ইং হইতে ২০১৫ইং দীর্ঘ ২২ বছর পর্যন্ত টু-স্টার হোটেলে হোটেল ব্যবসা করেছেন।গতরাত হৃদরোগে আক্রান্ত হলে সিলেট নর্থ ইষ্ট মেডিকেলে তাকে নিয়ে গেলে রাত সাড়ে ১১ টায় সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com