শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

বাহুবলে জুয়া খেলার আসর থেকে ৩ জুয়ারী আটক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ৪৯৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। হবিগঞ্জের বাহুবলে জুয়া খেলার আসর থেকে ৩ জুয়ারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। (১৫ জুন) রাত সাড়ে ১২টায় উপজেলার নোয়াবাদ গ্রামের জুয়ারী আব্দুল মজিদের বসতঘর থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার অফিসার ইনচর্জ মাসুক আলীর নির্দেশনায় এসআই খবির উদ্দিন, এএসআই জাহাঙ্গীর মজুমদার ও এএসআই সাহিদুল এর যৌথ নেতৃত্বে উপজেলার নোয়াবাদ গ্রামের জুয়ারী আব্দুল মজিদের বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার রামেশ্বরপুর প্রকাশিত কবিলাশপাড়া গ্রামের তৈয়ব আলীর পুত্র ফারুক মিয়া (৪০), চন্দনিয়া গ্রামের মৃত নছরত উলল্লার পুত্র জামাল উদ্দিন (৩০) ও বালিচাপড়া গ্রামের এংরাজ মিয়ার পুত্র হাবিবুর রহমান (২১) জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, আটককৃত প্রত্যেকেই পেশাদার জুয়ারী। তাদেরকে আটক করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com