শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

মাধবপুরে পর্যটকবাহী বাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১জন নিহত “আহত ৭

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৯ জুন, ২০১৯
  • ৫২৭ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে পর্যটকবাহী একটি বাস ও অপর আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক পর্যটক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ৭জন। গতকাল শনিবার ভোরে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত পর্যটকের নাম রহমত আলী (৩০)। তিনি রাজশাহী জেলার কর্ণহার উপজেলার কর্ণহার গ্রামের আব্দুল জলিলের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইউনিক পরিবহণের পর্যটকবাহী বাসটি উল্লেখিত স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা এমআর পরিবহণের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রহমত আলী নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com