বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

চুনারুঘাটে অস্ত্রধারী ২ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২ জুন, ২০১৯
  • ৬১৭ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগ।। চুনারুঘাট পৃথক স্থানে ডাকাতির প্রস্তিকালে কুখ্যাত ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ । শনিবার দিবাগত গভীর রাতে চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে এসআই মহিন উদ্দিন উপজেলার আসামপাড়া টেকেরঘাট থেকে মৃতঃ আব্দুর জাহির মিয়ার ছেলে সীমান্ত এলাকার বহু অপকর্মের সর্দার ফারুক (২৭) কে গ্রেফতার করেন। পরে একই সময় এসআই আলী আজহারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রানিগাও ইউনিয়নের আব্দুল আউয়ালের ছেলে অস্ত্রধারী ডাকাত এনামুল(২৫)কে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ধারালো ছুড়া উদ্ধার করেন। এ ব্যপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, মানুষেরা এবার যাহাতে ঈদ নির্বিঘ্ন করতে পারে যেকোনো ধরনের ছিনতাই ও চাঁদাবাজি রুখতে আমরা জিরো টলারেন্সে নিয়েছি। এদিকে আটক ডাকাত এনামুলের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে এবং বিগত ২০১৮সালের ২৩ জানুয়ারি র‍্যাবের হাতে বন্দুকসহ গ্রেফতার হলে দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে এসে ফের ডাকাতি শুরু করে। ওই চক্রটি বিগত বৃহস্পতিবার আসামপাড়া আকিব ব্রিক ফিল্ডে ডাকাতির চেষ্টা করে, ওই চক্রের ৪জন গ্রেফতার হলেও তাদের সহযোগীরা পালিয়ে গিয়েছিল । তাদের জিজ্ঞাসাবাদে তাদেরকে গ্রেফতার করা হয়। আটক এনাম গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ডাকাতদের তথ্যমতে সবাইকে গ্রেফতার করতে আমাদের পুলিশের একটি টিম মাঠে কাজ করছে। আটক ডাকাতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com