শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

আহত কায়সারকে দেখতে হাসপাতালে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি লীগ সাধারণ সম্পাদক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
  • ৭৯৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন: প্রতিপক্ষের হামলায় আহত তথ্যপ্রযুক্তি লীগের জেলা সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির কায়সারকে দেখতে চুনারুঘাট হাসপাতালে আসেন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক এম ডি সিরাজুল ইসলাম আকাশ। এ সময় তিনি এ হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুহেল রানা তালুকদার, সাধারণ সম্পাদক জহিরুল হক ইমন,চুনারুঘাট উপজেলা সভাপতি মিজানুর রহমান প্রমুখ। উল্লেখ্য গত শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের জোয়ার মাগুরুন্ডা গ্রামে নিজ বাড়িতে প্রতিপক্ষের লোকেরা হুমায়ূন কবির কায়সারের উপর হামলা চালায়। এতে তিনি আহত হন। আশংঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় শনিবার সকালে হুমায়ুন কবির কায়সার বাদী হয়ে আব্দুল আজিদসহ ০৪ জনকে আসামী করে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন তথ্য প্রযুক্তি লীগের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ সুহেল রানা তালুকদারসহ জেলা নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com