মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

বাহুবলে কৃষকদের বাড়ি গিয়ে ধান ক্রয় করলেন জেলা প্রশাসক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ৪৫৮ বার পঠিত

বাহুবল প্রতিনিধি ঃজেলার বাহুবলে পেশাজীবি কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান কিনছেন হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ও উপজেলা নির্বাহী অফিসার মো: জসীম উদ্দিন ও খাদ্য অফিসের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১২ ঘটিকায় উপজেলার স্নানঘাট গ্রামের কৃষক মো আউয়াল মিয়ার বাড়ি থেকে শুরু হয় এ ধান ক্রয় কার্যক্রম। এদিন ৪ জন প্রকৃত কৃষকের মধ্য থেকে ৪ টন ধান কেনা হয়। প্রতি কেজি ধান কেনা হয় ২৬ টাকা দরে।

বাহুবল উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, কৃষকরা যাতে ধানের ন্যায্য দাম পান ও প্রকৃত কৃষক যাতে সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন সেজন্য উপজেলা প্রশাসন যাচাই-বাছাই করে কৃষকদের তালিকা প্রস্তুত করে দিয়েছেন। এবার এ উপজেলায় ৯৫ জন কৃষকের কাছ থেকে ৯৫ টন ধান কেনা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, এবার ধান সংগ্রহে কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুযোগ নিতে না পারে এজন্য কৃষকের বাড়ি গিয়েই ধান সংগ্রহ করছি আমরা।

জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, প্রকৃত কৃষকদের বাছাই করে তাদের কাছ থেকে ধান কেনা হবে। কোনো ভাবেই কোনো সিন্ডিকেট ধান দিতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com