রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ

হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনের তফসীল ঘোষনা “ভোটগ্রহন ২৪ জুন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৫০২ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তফসীল ঘোষিত হয়েছে হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনের। তফসীল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৭ মে, প্রার্থীতা প্রত্যাহার ৯ জুন, প্রতীক বরাদ্ধ ১০ জুন এবং ভোটগ্রহন ২৪ জুন। গতকাল সোমবার রাতে এ প্রতিবেদকের সাথে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন। তিনি জানান, আইন অনুযায়ী এবারও দলীয় প্রতীকে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে, নির্বাচনকে ঘিরে গত প্রায় ৩ মাস ধরেই সম্ভাব্য প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারনা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শহরের অলি-গলি। এদের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের রয়েছে প্রায় হাফ ডজন প্রার্থী। প্রচারনায় আছেন স্বতন্ত্র প্রার্থীরাও। তবে বিএনপি’র সম্ভাব্য প্রার্থীদের প্রতিদ্বন্ধিতার আগ্রহ থাকলেও দলীয় সিদ্ধান্ত না হওয়ায় প্রকাশ্য প্রচারনায় নেই তারা।

প্রসঙ্গত, কারাগার থেকে নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জিকে গউস জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করলে পদটি শূণ্য হয়। পরে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয় পৌর প্যানেল মেয়র দিলীপ দাসকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com