বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

শহরে বাজার অভিযানে কলাতে ক্ষতিকর ইথোফেন জরিমানা ১৮ হাজার টাকা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ৫৩৮ বার পঠিত

নুর উদ্দিন সুমন: পবিত্র রমজানে হবিগঞ্জ শহরের ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও বাজার মূল্য স্থিতিশীল রাখতে দিনব্যাপী বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষাণ অধিদদপ্তর হবিগঞ্জ।
মঙ্গলবার পরিচালিত এ অভিযানে ২নং পুল এলাকার একটি কলার আড়তে পাওয়া যায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইথোফেন নামক রাসায়নিক। এসময় আড়তের মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এসময় প্রাপ্ত ইথোফেন জব্দ করে অধিদপ্তর।
এছাড়াও শায়েস্তানগর বাজারে ব্রয়লার মুরগীর মূল্য বেশি রাখা, ওজনে কম দেওয়া, ও মূল্য তালিকা না প্রদর্শনের অপরাধে হাবীব পোল্ট্রিকে ৩ হাজার টাকা, ফিরুজ পোল্ট্রিকে ২ হাজার টাকা, শ্রী দূর্গা স্টোরকে ৩ হাজার টাকা ও আশিক স্টোরকে আরো ২ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে চৌধুরী বাজার এলাকার রাধারমন স্টোরকে খোলা সেমাই বিক্রি ও মূল্য তালিকা না রাখার জন্য ১ হাজার টাকা এবং খেজুরে ঢাকনা ব্যবহার না করা ও পঁচা ফল বিক্রির দায়ে আব্দুল খালেক মিয়ার ফলের দোকানকে আরো ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন জেলা বাজার কর্মকর্তা ইকবাল আশরাফ খান ও এএসআই নেছার এর নতৃত্বে হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।
এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে রমাজান মাসের প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com