শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার

শায়েস্তাগঞ্জ পাথর বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ৫০৯ বার পঠিত
নুর উদ্দিন সুমন।। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কের ওলিপুর নামক স্থানে পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ডিভাইডার সাথে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে গিয়ে চালক মোশারফ হোসেন(৪৮) নিহত হয়েছে৷ এ সময় প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং  মরাদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।  বৃহস্পতিবার ভোরে রাতে এঘটনাটি ঘটে। নিহত  চালক মোশারফ হোসেন ফেণী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের মৃত আমির হোসেনের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা পাথর বোঝাই  ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওলিপুর নামক স্থানে উল্টে যায়৷ এসময় ওই ট্রাকের চালক মোশারফ হোসেন গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন ৷ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লিয়াকত আলী এঘটনার সত্যতা  স্বীকার করে জানান, ট্রাক চালক মোশারফ হোসেনের মর্গের কাজ সম্পন্ন হলে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com