বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
আলহাজ্ব মোঃ আব্দুল আহাদ সর্দার: ব্যবসার সাফল্য থেকে মানবসেবার মহিমায় সমাজের এক কীর্তিমান সূর্যসন্তান চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার

নবীগঞ্জে মোটর সাইকেলকে বাচাঁতে গিয়ে গাছের সাথে বাসের ধাক্কা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ৫২৬ বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুরে মোটর সাইকেল আরোহীকে রক্ষা করতে গিয়ে একটি যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা লেগে বৃদ্ধা ও মহিলাসহ বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় ৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ১ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পৌর এলাকার নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত সময় শেরপুর থেকে নবীগঞ্জগামী যাত্রীবাহী বাস নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকায় পৌছামাত্রই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটর সাইকেলকে রক্ষা করতে গিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি গাছের সাথে বাসটির ধাক্কা লাগে। এতে বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হন। দূর্ঘটনায় গুরুতর আহতরা হলেন, আব্দুল আজিজ (৭৫), পিকলু দেব(২৫), কুহিনুর আক্তার (৪০), আরশ আলী (৪০)। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com