রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

মাধবপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৬ মে, ২০১৯
  • ৪৯৯ বার পঠিত

মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনসহ বিভিন্ন অভিযোগে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনসহ বিভিন্ন অভিযোগে হোটেল আল আমিনকে ২০ হাজার টাকা, হোটেল বিসমিল্লাহকে ৫ হাজার টাকা, হোটেল অতিথিকে ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় প্রীতি কসমেটিক্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান, সামনে রমজান মাস আসছে। তাই রমজানকে সামনে রেখে যাতে করে কোন ব্যবসায়ী অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করতে না পারে লক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। পুরো রমজান মাসজুড়ে অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন মাধবপুর থানার একদল পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com