রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন সাতছড়িতে মাটির নিচে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি সাতছড়ি-রেমা কালেঙ্গায় গাছ চুরি: ৬২ জনের বিরুদ্ধে মামলা উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি চুনারুঘাটে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা

পবিত্র রমজান মাসকে সামনে রেখে চুনারুঘাট উপজেলা আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০১৯
  • ৪৬৪ বার পঠিত

নুর উদ্দিন সুমন: পবিত্র রমজান মাসকে সামনে রেখে চুনারুঘাট উপজেলা আইন শৃঙ্খলা সভায় বাজার মনিটরিং কার্যক্রম বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় খাদ্য ভেজাল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ঘন ঘন বাজার তদারকি অভিযান চালানো হবে বলে জানানো হয়। তার সাথে যানজট নিরসনেও কার্যকরি পদক্ষেপ নেওয়ার জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউএনও মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন, সহকারী কমিশনার ভুমি স ম আজহারুল ইসলাম,ওসি (তদন্ত) আলী আশরাফ, চেয়ারম্যান রমিজ উদ্দিন, কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, সাংবাদিক মহিদ আহমদ চৌধুরী, সাংবাদিক ইসমাঈল হোসেন বাচ্চু, বাজার কমিটির সেক্রেটারী মাসুদ আহমেদ, সাংবাদিক সমিতির সেক্রেটারী ও ক্যাব চুনারুঘাট উপজেলা শাখার সেক্রেটারী মুনিরুজ্জামান তাহের, যুগ্ম-সম্পাদক নুর উদ্দিন সুমন, আব্দুর রাজ্জাক রাজু, মীর জুবায়ের আহমেদ, যুবলীগ নেতা আনোয়ার হোসেন লিজন, রুমন তালুকদার, উপজেলা কৃষক লীগ সেক্রেটারী মুজিবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com