বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

সুলতানশী হাবিলীর পীরজাদা আউলিয়া মিয়া আর নেই ‘আজ সকাল ১১ টায় জানাযা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০১৯
  • ৬০২ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক সুলতানশী হাবেলীর বিশিষ্ট লেখক, ইসলামী চিন্তাবিদ ও আওলাদে রাসুল পীরে ক্বামেল সৈয়দ হাসান ইমাম হোসাইনি চিশতী ওরফে আউলিয়া মিয়া সাহেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গতকাল শনিবার ভোর ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ এ্যাপোলো হাসপাতালে বার্ধক্যজনক কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৩ ছেলে, স্ত্রী, আত্মীয়-স্বজনসহ লক্ষাধিক ভক্তবৃন্দ রেখে গেছেন। সৈয়দ হাসান ইমামের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তাঁর ভক্তবৃন্দ ও সাহিত্য সমাজের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ সময় সুলতানশী হাবেলীতে মানুষের ভীড় জমে। সৈয়দ হাসান ইমামের নামাজে জানাজা আজ রবিবার বেলা ১১টায় সুলতানশী হাবেলীর মাঠে অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসল্লিকে তাঁর নামাজে জানাজায় উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, সৈয়দ হাসান ইমাম হোসাইনি চিশতী অনেক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও তিনি বহু গ্রন্থ রচনা করেছেন। তিনি হবিগঞ্জ সাহিত্য পরিষদ সভাপতি ও সিপাহসালার সাইয়্যেদ নাসিরউদ্দিন পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি নিয়মিত মাসিক মদিনা, মাসিক তরজুমানসহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লেখতেন। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে দ্বীনহীন রচনাবলী, তরফের ইতিবৃত্ত, মহরম পরিচিতি, শানে পাঞ্জাতন ও ডুব দাও সখা সত্য সিন্ধু জলে উল্লেখযোগ্য। সৈয়দ হাসান ইমাম হোসাইনী (রঃ) এর জন্ম ঃ ১৩৪৩ বাংলা সনের ২৩ শে অগ্রাহয়ণ। তাঁর পিতা মরহুম সৈয়দ গোলাম মোস্তফা হোসাইনী চিশতি (রঃ) একজন ইংরেজী, আরবী, উর্দু ও ফারসী ভাষায় উচ্চ শিক্ষিত আলেম ছিলেন। সৈয়দ হাসান ইমাম হোসাইনী চিশতি (রঃ) ১৯৫৬ ইং সনে বাংলা, আরবী-ফারসী, উর্দু ও ইংরেজী ভাষায় উচ্চ শিক্ষা লাভ করে পান্ডিত্য অর্জন করেন। উনার পিতার রেখে যাওয়া হাজারো কিতাবের একটি লাইব্রেরী প্রাপ্ত হন। ১৯৫৬ ইং সন থেকে জীবনের অন্তিমকাল অবধী আরবী, উর্দু, ফারসী ও ইংরেজী ভাষায় ইসলাম ধর্মীয় জটিল তত্ত্বসমূহের গবেষণার কাজ চালিয়ে গেছেন। বাংলা-ইংরেজী, আরবী-উর্দু ও ফারসী ভাষায় তিনি একজন সুপন্ডিত ছিলেন। এ পর্যন্ত উনার লিখা বই গুলো হচ্ছে ঃ ১. তরফের ইতিকথা (যা ইসলামি বিশ্বকোষে অর্ন্তভূক্ত হয়েছে)। ২. শানে পাঞ্জাতন ৩. মহররম পরিচিতি ৪. ইশকে রাছুল ৫. ডুব দাও সখা সত্য সিন্ধু জলে ৬. ইসলামের দৃষ্টিতে বায়ত তরিকা ও চিল্লা প্রসঙ্গ ৭. ইসলামের আলো নামাজ প্রসঙ্গ ৮. সৈয়দ হাসান ইমাম হোসাইনী চিশতি রচনা সমগ্র ৯. কদমবুচি প্রসঙ্গ ১০. মুআদ্দাত আল কোরবা ১১. আউলিয়া কিরামের ওসীলা ফজিলত ও মর্যাদা। তাঁর প্রতিষ্ঠিত মহাকবি সৈয়দ সুলতান সাহিত্য ও গবেষণা পরিষদ থেকে অনেকগুলো স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে।
এদিকে সুলতানশী হাবিলীর পীরজাদা সৈয়দ হাসান ইমাম হোসাইনি চিশতী ওরফে আউলিয়া মিয়া সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জিকে গউছ, পইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ, সাবেক চেয়ারম্যান সাহেব আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, জেলা সাংবাদিক ফোরাম এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ প্রমূখ।
নেতৃবৃন্দ সংবাদপত্রে প্রদত্ত যৌথ বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com