বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

মাধবপুরের তেলিয়াপাড়ায় মাটির নিচে মাদকের গোপন আস্তানার সন্ধান “এক যুবক আটক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ৫১৫ বার পঠিত

মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুরে তেলিয়াপাড়া বাজার সংলগ্ন একটি বাড়ির মাটির নিচে মাদকের গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে।গতকাল সোমবার সকালে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা এই আস্তানার সন্ধান পান। এতে অভিযান চালিয়ে বেশ কিছু বিদেশী মদ জব্দ করে। এ ঘটনায় বাড়ির মালিক মাদক ব্যবসায়ী ওই এলাকার মৃত নুর মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (২৫) কে আটক করেছে পুলিশ। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রুক্কন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ এ বাড়িতে অভিযান চালায়। এক পর্যায়ে ঘরের ভিতরে মাটির নিচে পাকা করা একটি মাদক রাখার গোপন আস্তানার সন্ধান পান। এতে তল্লাশী চালিয়ে ভারতীয় মদ কিং ফিসার বিয়ার ২৪ বোতল, ওয়াইট মেজিক ২৬ বোতল, ভারতীয় মদ সিগনেচার ২ বোতল উদ্ধার করেন। এ ঘটনায় মাধবপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com