মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

আজমিরীগঞ্জে প্রথম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষন ॥ অভিযুক্ত অর্জুন পলাতক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ৪৮৬ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ আজমিরীগঞ্জে ১ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই ধর্ষিতা শিশুকে প্রথমে আজমিরীগঞ্জ ও পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধায় এ ঘটনা ঘটে। ধর্ষিতা শিশুর পরিবারের বরাত দিয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, উপজেলার উদবপুর গ্রামের বাসিন্দা স্থানীয় প্রাইমারী স্কুলের প্রথম শ্রেনীর জনৈকা ছাত্রী উল্লেখিত সময়ে বাড়ির পার্শ্ববর্তী টিউবওয়েলে পানি আনতে যায়। এ সময় প্রতিবেশী অনিল দাশের পুত্র অর্জন দাশ (১৮) শিশুটিকে কৌশলে ঝোপে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। শিশুর শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আজমিরীগঞ্জ এবং পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।

ওসি আরো জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত অর্জুন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ দিকে, হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক কামরুল হাসান জানান, ডাক্তারী পরীক্ষার পর বুঝা যাবে শিশুটিকে ধর্ষন করা হয়েছে কি-না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com