মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

১২ টাকার ইফিড্রিন ৫শ টাকা ২৫ হাজার জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯
  • ৫০৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। হবিগঞ্জ শহরের বিভিন্ন ফামের্সিতে অতিরিক্ত মূল্য বিক্রি হচ্ছে ইনজেকশন ইফিড্রিন। ১২ টাকায় ক্রয়কৃত এই জীবনরক্ষাকারী ইনজেকশনটির বিক্রয় মূল্য ২৫ টাকা নির্ধারিত থাকলেও বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৫০০ টাকা মূল্যে। একাধিক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত এক অভিযানে ফুটে ওঠে এমন দৃশ্য। এসময় অধিদপ্তরের এক সদস্য ক্রেতা সেজে ইনজেকশনটি ক্রয় করতে গেলে হবিগঞ্জ সদর হাসপাতাল গেইট এলাকার ইসলাম ফার্মেসি ঔষুধটির মূল্য দাবি করে ৬০০ টাকা। অনেক দামাদামি করে অবশেষে ৫০০ টাকায় ঔষুধটি বিক্রি করে ওই প্রতিষ্ঠান। এসময় ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য রাখার দায়ে ইসলাম ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে শহরের চাঁদের হাসি হাসপাতালের ফার্মেসিতে একই ঔষুধের মূল্য রাখা হয় ১৫০ টাকা। এসময় ভোক্তা অধিকার আইনের ধারা ৪০ অনুসারে ওই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই সাইদুর রহমানের নেতৃত্বে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম। এসময় অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, জীবনরক্ষাকারী ঔষুধে অতিরিক্ত মূল্য আদায় বন্ধ করতে পর্যায়ক্রমে হবিগঞ্জের সকল ফার্মেসিতে এ ধরণের অভিযান পরিচালনা করা হবে। এসময় ফার্মেসিগুলোকে অতিরিক্ত মূল্যে ঔষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেন অধিদপ্তরের সহকারী পরিচালক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com