বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

মৌলভীবাজারের কুলাউড়ায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
  • ৫৪৩ বার পঠিত

ডেস্ক নিউজ : মৌলভীবাজারের কুলাউড়ায় মারজানা বেগম (১৪) নামে পঞ্চম শ্রেণির এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার তার নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করে বিকাল ৫টার দিকে কুলাউড়া থানায় নিয়ে আসে পুলিশ।
মারজানা উপজেলার হাজীপুর ইউনিয়নের কেওলাকান্দি গ্রামের দিনমজুর মো. লিয়াকত আলীর মেয়ে।
পুলিশ জানায়, ছাত্রীর মৃত্যু রহস্যজনক তাই লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিদিনের মতো মারজানার দিনমজুর বাবা লিয়াকত আলী খাবার খেয়ে কাজে যান। পরে খবর পেয়ে সাড়ে ১১টার দিকে তিনি বাড়িতে এসে মারজানার মরদেহ দেখতে পান।
এদিকে তার মা সেলিনা বেগম জানান, মারজানা যে রশি দিয়ে আত্মহত্যা করেছে সেই রশি ছিঁড়ে সে মেঝেতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসে।
সেলিনা বেগম আরও জানান, মারজানা আগে কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়তো। সেখান থেকে এনে ভুঁইগাঁও মহিলা মাদরাসায় ভর্তি করেন মারজানাকে।
কুলাউড়ার থানার এসআই খসরুল আলম বাদল বলেন, মারজানা আত্মহত্যা করেছে খবর পেয়ে কেওলাকান্দিতে তার বাড়িতে গিয়ে দেখি ঘরের মেঝেতে তার লাশ পড়ে আছে। তার পরিবার বলছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাই এ ঘটনাটি রহস্যজনক। তার লাশ পরিবার ময়নাতদন্ত ছাড়া নিতে চাচ্ছে। বিষয়টি যেহেতু রহস্যজনক তাই লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত সাপেক্ষে মৃত্যুর রহস্যটি পরিষ্কার হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com