সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

নিরাপত্তাহীনতায় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ,থানায় জিডি

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯
  • ৪৪১ বার পঠিত

ডেস্ক নিউজঃ নিজের স্বাক্ষর জাল ও সম্পদের নিরাপত্তাহীনতার আশঙ্কায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জিডির আবেদনে কারও নাম উল্লেখ করেননি বিরোধীদলীয় এই শীর্ষ নেতা।

তবে পার্টির কয়েকজন নেতাকর্মী তার ও পরিবারের ক্ষতি করতে পারে এমন আশঙ্কায় এরশাদ জিডি করেছেন বলে একটি সূত্রে জানা গেছে।

গতকাল বুধবার দুপুর ২টার দিকে বিরোধীদলীয় নেতার প্রটোকল অফিসার উপপরিদর্শক (এসআই) বাবুল, কনস্টেবল লিজন ও আনসার সদস্য হুমায়ুন এবং তার এক ব্যক্তিগত সহকারী বনানী থানায় এই জিডি করেন। জিডি নম্বর-১৫০২।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মিথুন। তিনি বলেন, ‘আজ বনানী থানায় এই জিডি হয়েছে। প্রাথমিকভাবে সাধারণত যেভাবে জিডি গ্রহণ করি সেই ভাবেই জিডি গ্রহণ করা হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘তাছাড়া এরশাদ সাহেবের জিডির বিষয়টি আমাদের থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা খতিয়ে দেখবেন। তিনি জিডিতে বেশ কিছু অভিযোগ দায়ের করেছেন, সেই বিষয়ে গুরুত্ব দিয়ে থানা কর্তৃপক্ষ আলোচনা করে এবং দায়িত্ব নিয়ে এই বিষয়টি খতিয়ে দেখবেন।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এরশাদের এক ব্যক্তিগত সহকারী জিডির বিষয় নিশ্চিত করে বলেন, ‘এরশাদ সাহেব মনে করেন যে, তার পরিবারের যেকোনো সময় ক্ষতি হতে পারে। আর এই ক্ষতির জন্য দলীয় নেতাকর্মীরা যথেষ্ট।’

জিডিতে সাবেক এ রাষ্ট্রপতি উল্লেখ করেন, ‘তার বর্তমান ও অবর্তমানে স্বাক্ষর নকল করে পার্টির প্রয়োজনীয় কাগজপত্র, দলের বিভিন্ন পদ-পদবি বাগিয়ে নেওয়া, ব্যাংক হিসাব জালিয়াতি এবং পারিবারিক সম্পদ, দোকানপাট, ব্যবসা-বাণিজ্য হাতিয়ে নেওয়া ও আত্মীয়-স্বজনদের জানমাল হুমকির মুখে রয়েছে। এ কারণে তিনি মনে করেন অসুস্থতার সুযোগ নিয়ে কেউ যেন এমন অপরাধ করতে না পারে সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা দরকার।’
এরশাদের জিডির তদন্তের দায়িত্ব পাওয়া বনানী থানার উপপরিদর্শক (এসআই) শায়হান ওয়ালীউল্লাহ বলেন, ‘আজ জিডি হয়েছে। এরশাদ সাহেব জিডিতে তার অভিযোগ উল্লেখ করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
সৌজন্যেঃ আমাদের সময়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com