বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

শাহজিবাজারে স্কুল ছাত্রীকে পিটিয়ে অজ্ঞান ‘অভিযুক্ত শিক্ষক বহিস্কার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ৫৭২ বার পঠিত

মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুরে এক স্কুল ছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে এক শিক্ষক। আহত অবস্থায় স্কুল ছাত্রী সাবিকুন নাহার মিম (১৪) কে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল পরে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত স্কুল ছাত্রী উপজেলার কালিকাপুর গ্রামের মাহবুব তালুকদারের কন্যা। এ ঘটনায় স্কুল শিক্ষককে বহিস্কার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী মঙ্গলবার বিদ্যালয় চলাকালিন সময়ে বিরতির সময় বাহিরে যায়। নির্ধারিত সময়ের কিছু বিলম্ব হলে স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান ওই ছাত্রীকে বেত ও ডাস্টার্ট দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় স্কুল ছাত্রী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে তার সহপাঠীরা তাকে আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ কামরুল হাসান জানান, আহত স্কুল ছাত্রীর মাথায় আঘাত রয়েছে। তার মস্তিস্কে রক্তকরনের আশঙ্কায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত স্কুল শিক্ষক হাবিবুর রহমান জানান, ক্লাসের সময় স্কুলের বাহিরে থাকার কারনে তাকে বেত দিয়ে কয়েকটি আঘাত করা হয়েছে। শুধুমাত্র শাসন করার জন্য তাকে দুটি বেতঘাত করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক আবুল হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিস্কার করা হয়েছে এবং ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষকের অসৎ উদ্দেশ্য থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com