রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

১৬ এপ্রিল নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানগণের শপথ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৫১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলার ৮ উপজেলায় নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানগণের শপথ গ্রহন আগামী ১৬ এপ্রিল মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ওই দিন বিকাল ৩টায় বিভাগীয় বহুতল ভবন (ভবন নং- ২) এর নিচ তলার সম্মেলন কক্ষে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হবে। বিভাগীয় কমিশনার মোঃ মিসবাহ উদ্দিন চৌধুরী শপথ বাক্য পাঠ করাবেন। গতকাল সোমবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার একটি অফিস আদেশ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য, গত ১০ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর, লাখাই, বাহুবল, নবীগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর, বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com