বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

দিরাইয়ে ৬বছরের শিশু ধর্ষণের চেষ্টায় লাখাইয়ের যুবক আটক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৫৭৫ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই পৌর এলাকার আরামবাগে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে এক যুবক কে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটককৃত ব্যক্তি মুহিত মিয়া (৩৫) হবিগঞ্জের লাখাই উপজেলার বাসিন্দা। সে দিরাই পৌর শহরের আরামবাগ এলাকায় বসবাস করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে আরামবাগস্থ মুজিব নিবাস সংলগ্ন মুহিত মিয়ার বসতঘরে পার্শ্ববর্তী ঘরের ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি। এ সময় শিশুটি কান্নাকাটি ও চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন টের পেয়ে মুহিত মিয়া নামের ওই ব্যাক্তিকে আটক করে পুলিশে খবর দেন। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল আটকের ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুটির জবানবন্দির উপর ভিত্তি করে মুহিত মিয়া কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com