বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

গ্রীসে নবীগঞ্জের এক যুবকের মৃত্যু লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৫৬১ বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধিঃ ইউরোপের দেশ গ্রীসে নবীগঞ্জ উপজেলার সুশেন দেব নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ খবরে নিহতের গ্রামের বাড়ীতে নেমে এসেছে শোকের মাতম।মরদেহ দেশে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তার পরিবারের লোকজন। সূত্রে প্রকাশ, প্রায় ১২ বছর পূর্বে মধ্য প্রাচ্যের দেশ ইরান পাড়ি জমান নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বড় সাকোয়া গ্রামের ভূবন চন্দ্র দেবের পুত্র সুশেন দেব। সেখানে দীর্ঘদিন কাজ করার পর প্রায় ১০ বছর পূর্বে চলে যান ইউরোপের দেশ গ্রীসে। পর্যায়ক্রমে গ্রীসের রাজধানী এথেন্সের প্যারিয়া এলাকায় একটি দোকান খোলে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সুশেনের আয় রোজগারে সুখের দেখা দেয় পরিবারে। গত সোমবার সকালে হঠাৎ দেশে খবর আসে সুশেন ঝুলন্ত অবস্থায় রয়েছে তার কর্মস্থলের নিকটে এক নিজর্ন স্থানে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় সুশেনের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় তার পকেটে একটি চিরকুট পেয়েছে পুলিশ। ওই চিরকুটে তার ব্যাসায়ীক পার্টনারসহ ৪ জনের নাম লেখা রয়েছে। তবে সুশেনের হাতের লেখার সাথে চিরকুটের লেখার কোন মিল নেই বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় লোকজন। এদিকে সুশেনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামের বাড়ীতে। এ মৃত্যুকে কোনভাবেই মেনে নিতে পারছেন না তার আত্মীয় স্বজন ও এলাকাবাসী। সুশেন দেব প্রবাস গমনের আগে নবীগঞ্জ শহরে জুয়েলারি ব্যবসা করতো। তার এই মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না কেউই। তারা মরদেহ দেশে আনতে সরকারী হস্তক্ষেপ কামনা করেন। এদিকে নিহতের ভাই বকুল দেব এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকান্ড দাবী করে এ ঘটনার সুষ্ট তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com