শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুক্তিযোদ্ধা সমাবেশে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এদেশের মুক্তিযোদ্ধাদের পদদলিত করা হয়

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
  • ৪৫১ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এদেশের মুক্তিযোদ্ধাদের পদতলিত করা হয়। এক জন জেনারেল জীবিত অবস্থায় নিজেকে কখনো স্বাধীনতার ঘোষক দাবী করেননি অথচ তার দল স্বাধীনতার ঘোষক নিয়ে মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করছে। বর্তমানে তারা সেই বিতর্কিত জিনিস এনে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছেন। তিনি আরো বলেন ৪ এপ্রিল ঐতিহাসিক দিবস আমাদের জন্য। ওই দিন বঙ্গবন্ধুর ডাকে সেনাগন যে ডাক দিয়েছিল সেই ইতিহাস মুছে ফেলা যাবে না। সেই ঐতিহাসিক তাৎপর্য সব সময় থাকবে কোন দিন ৪ এপ্রিলের গুরুত্ব কমবে না। তিনি বলেন ওই স্থানে আকর্ষনীয় পর্যটন গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাবে। মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট আয়োজিত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা ও জনতার মহা সমাবেশে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ-১ আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী, সাবেক সেনা প্রধান কেএম শফিউল্লাহ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারজানা কাউনাইন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মল্লিকা দে, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্য সচিব পঙ্কজ কান্তি পাল প্রমুখ। এর পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রীসহ আগত অতিথিরা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com