বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

আজ বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক বৈঠক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৪৭৩ বার পঠিত

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ও সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আজ মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অংশ নিতে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল চারদিনের সফরে গত রবিবার ঢাকা এসে পৌঁছেছেন। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী পররাষ্ট্র সচিব (এশিয়া ও প্যাসিফিক) রাষ্ট্রদূত রাফায়েল নাগেলি এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক ও কনস্যুলার বিষয়ক সচিব রাষ্ট্রদূত কামরুল আহসান বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।

অর্থনৈতিক, উন্নয়ন সহযোগিতা এবং মানবিক সহায়তা বিষয়ে উভয় দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সুদৃঢ় করাই হবে এই বৈঠকের মূল উদ্দেশ্য। আঞ্চলিক, বহুপাক্ষিক ও আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও দুই দেশ আলোচনা করবে।

সফরকালে প্রতিনিধিদল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। এছাড়া তারা নাগরিক সমাজের প্রতিনিধি, ব্যবসায়িক ও কূটনৈতিক ব্যক্তিবর্গ, আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন।
সুত্রঃ ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com