বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

এপ্রিল মাসটা কাটবে ঝড় দাবদাহে

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৪৬৭ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ পাঁচ দিন আগেই আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যে এপ্রিলের শুরুতে সারা দেশে কালবৈশাখী বয়ে যাবে। সেই পূর্বাভাস একদম মিলে গেছে। মার্চের শেষ দিন কালবৈশাখীর ঝাপটায় লন্ডভন্ড দেশের বিভিন্ন অঞ্চল।

উত্তরে রাজশাহী, মধ্যাঞ্চলে ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখীর সঙ্গে সঙ্গে শিলা বৃষ্টি হয়। বৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টিও দাপট দেখিয়েছে।

গতকাল রোববার সন্ধ্যা ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঢাকার পাশে কুমিল্লা জেলায় ৪৩ মিলিমিটার। রাজধানী ঢাকাতে এর মাত্রা ছিল ৩৮ মিলিমিটার। ঢাকা ছাড়াও তাড়াশে এ সময় বৃষ্টি হয়েছে ৪০ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম আজাদ বলেন, কালবৈশাখীর আঘাত হানার আশঙ্কা আরও কয়েক দিন থাকবে। তিনি বলেন, আরও দু–এক দিন বিচ্ছিন্নভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবুল কালাম আজাদ বলেন, আজ সোমবার বেলা ১টা পর্যন্ত দেশের নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত এবং উপকূলীয় এলাকার সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি ছাড়াও এ সময় সমুদ্রে দু-একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঝড়বৃষ্টি ছাড়াও এই মাসে দাবদাহ বয়ে যেতে পারে দেশের উত্তর মধ্যাঞ্চলের ওপর দিয়ে। কোথাও কোথাও এ দাবদাহের কারণে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে।
সুত্রঃ প্রথম আলো

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com