বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

চুনারুঘাটে ১৫ দিন ধরে হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নিখোঁজ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ৫০৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার পীরেরগাও হাফিজিয়া মাদ্রাসার মো. তামিনুল ইসলাম ভুইয়া নামের একজন ছাত্র ১৫ ধরে নিখোঁজ। এ ঘটনায় ওই ছাত্রের বাবা মো. সিরাজ ভূইয়া চুনারুঘাট থানায় একটি জিডি করেছেন। যার নং- ১০১৫, তাং- ১৯/০৩/২০১৯। পরিবার ও জিডি সূত্রে জানা যায়, মো. তামিনুল ইসলাম ভুইয়া ওরফে তানিম (১৫) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পীরেরগাও হাফিজিয়া মাদ্রাসায় হিফজ বিভাগের আবাসিক ছাত্র হিসেবে লেখাপড়া করত। তানিমের বাবা মো. সিরাজ ভূইয়া জানান গত ১৩ মার্চ মাদ্রাসার প্রধান শিক্ষক জিয়াউল রহমান চৌধুরী জানান সকাল অনুমান ১০টায় আমার ছেলে তানিম পাঞ্জাবী ক্রয় করার জন্য চুনারুঘাট বাজারে যাওয়ার পর থেকে আর ফিরে আসেনি। এরপর আমি ও আমার বাড়ীর লোকজন আমাদের আশপাশ এলাকা ও আমাদের আত্মীয় স্বজনের বাড়ীঘর, পীরেরগাঁওয়ের মাদ্রাসা সহ সকল সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করার পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এখনও খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। তামিমের গায়ের রং উজ্জল শ্যামলা, উচ্চতা অনুমান ৪ ফুট, মুখ মন্ডল গোলাকার, পড়নে সাদা রংয়ের পাঁঞ্জাবী ট্রাউজার এবং মাথায় সাদা টুপি ছিল। তানিমের বাবা মো. সিরাজ বলেন, কোন সুহৃদয়বান ব্যক্তি ছেলেটির কোন সন্ধান পেয়ে থাকলে ০১৩০৪-০৩১৪৭৯, ০১৭১৮-৫৩৭২৫৭ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com