বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

এবার যুক্তরাষ্ট্রের এক মসজিদে হামলা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৪৬৮ বার পঠিত

অনলাইন ডেস্ক: এবার হামলার শিকার হলো যুক্তরাষ্ট্রের একটি মসজিদ। যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে একদল সন্ত্রাসী। রবিবার ভোর ৩ টা নাগাদ এ ঘটনা ঘটে। খবর ফক্স নিউজ।
খবরে বলা হয়েছে, হামলার সময় মসজিদের ভেতরে ৭ জন মুসল্লি ছিলেন। তবে এ হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। মসজিদের বাইরের সামান্য অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

হামলার শিকার ওই মসজিদ থেকে দেশটির পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে বলে জানানো হয়েছে। চিরকুটে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনার উল্লেখ রয়েছে। তবে এর বিস্তারিত কিছু বলতে রাজি হয়নি পুলিশ।

ক্যালিফোর্নিয়া পুলিশ এক বিবৃতিতে জানায়, সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সানডিয়াগো শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত ইসলামিক সেন্টার অব এসকনডিডোতে সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঘটনায় ১৫ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে বিবৃতিতে বলা হয়।

হামলায় আক্রান্ত ওই মসজিদের নিয়মিত মুসল্লি ইউসুফ মিলার বলেন, নামাজ শেষে রাতে মসজিদে ৭ জন মুসিল্লি ঘুমিয়েছিলেন। ভোরের দিকে গোপনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

দেশটির পুলিশ এই ঘটনার তদন্ত করছে বলে খবরে বলা হয়েছে।
সৌজন্যে: ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com