রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

বানিয়াচঙ্গে ইউপি মেম্বার ময়না মিয়া কে হত্যাকান্ডে”১০ জনকে আসামী করে মামলা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৫১৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: বানিয়াচঙ্গে নিহত ইউপি মেম্বার ময়না মিয়া হত্যার ঘটনায় মন্নানকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল নিহতের ছেলে বাবলু মিয়া বাদী হয়ে মন্নানকে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, গত শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় দিকে বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ৪ বারের নির্বাচিত মেম্বার ময়না মিয়া (৬৫) কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দক্ষিণ যাত্রাপাশার বড়বাড়ি সংলগ্ন নিহতের বাড়ির রাস্তার পাশে এ ঘটনা ঘটে। পারিবারিক সুত্রে জানা যায়, মেম্বার ময়না মিয়া প্রতিদিনের ন্যায় বাজার থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উল্লিখিত স্থানে পৌছা মাত্রই পূর্ব থেকে উৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পার্শ্ববর্তী একটি ডোবার কচুরিপানার মধ্যে ফেলে রেখে দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com