শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই

চলে গেলেন সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৪৮০ বার পঠিত

বিনোদন ডেস্ক : প্রখ্যাত সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ আর নেই। শনিবার দিন গত রাত ১ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৬৭ বছর বয়সী এই শিল্পী বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

সংগীতশিল্পী শফিক তুহিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দিনগত রাত আনুমানিক ১ টার দিকে বাড়িধারার বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ।

আজ রবিবার জোহরের পর বারিধারার পার্ক মসজিদে শিল্পীর জানাজা হবে। পরে বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শাহনাজ রহমতুল্লাহ ১৯৫২ সালের ২ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা এম ফজলুল হক ও মা আসিয়া হক। মায়ের কাছেই শাহনাজের গানের হাতেখড়ি। ছোটবেলা থেকেই শিল্পী হিসেবে পরিচিতি পান তিনি।

‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে, এবার বল’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’সহ বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ।

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আরও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন শাহনাজ রহমতুল্লাহ। টেলিভিশনে গাইতে শুরু করেন ১৯৬৪ সাল থেকে। সত্তরের দশকে অনেক উর্দু গীত ও গজল গেয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com