বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

চুনারুঘাটের আমুরোডে ত্যাগী নেতা কর্মীদের মুল্যায়ন না করায় সনজুর উপর ক্ষিপ্ত ॥ নেতা কর্মীদের বিক্ষোভ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ৫৮২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটের আমুরোড স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ত্যাগী নেতা কর্মীদের মুল্যায়ন না করায় অনুষ্ঠান পরিচালনাকারী ২ নং আহাম্মাদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু চেয়ারম্যানের উপর ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মী ও সমর্থকরা। এসময় পুলিশ ও স্থানীয় নেতা কর্মীরা এসে বিক্ষোদ্ধ নেতা কর্মীদের শান্ত করেন। গতকাল শনিবার দুপুর ১২টায় আমুরোড স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৪- আসনের এমপি বেসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী, তিনি আসার সাথে সাথে আসন গ্রহণ করার পর অতিথিদেরকে মঞ্চে ডাকা হয়। কিন্তু রহস্যজনক কারণে ত্যাগী নেতা কর্মীদের মঞ্চে না ডেকে, যারা বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার বিরোধীতা করেছেন, তাদেরকে অনুষ্ঠানে মঞ্চে আসন গ্রহন করান স্কুলের গভর্নিং বডির সভাপতি পরিচালনাকারী চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু। এর পরই প্রতিবাদ করেন কাউন্সিলর মর্তুজ আলী তার সাথে সাথে প্রতিবাদ করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রুবেলসহ ছাত্রলীগ যুবলীগ নেতৃবৃন্দ। পরে তারা বিক্ষোভ মিছিল করে নৌকার বিরোধীদেরকে মঞ্চ ত্যাগ করার দাবী জানায়।এবিষয়ে ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রুবেল জানান দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামীলীগের দুর্দিনে ছিলেন এবং বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার পক্ষে কাজ করেন তাদেরকে মঞ্চে ডাকা হয়নি, আর যারা বিগত নির্বাচনে নৌকা মার্কার বিরোধীতা করেন তাদেরকে মঞ্চে ডাকা হয়। এরপরই ত্যাগী নেতা কর্মীরা পরিচালনাকারী ও নৌকার বিরোধীকারীদের বিরুদ্ধে বিক্ষোভ করে, পরে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। এঘটনায় ত্যাগী নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের আসন গ্রহণ ও পরিচয় পর্বে দ্বায়িত্বে ছিলেন সনজু চৌধুরী। এবিষয়ে চেয়ারম্যান সনজুর দাবী তার বিরুদ্ধে নয় বিগত উপজেলা পরিষদ নির্বাচনের নৌকার বিরুধীদেরকে মঞ্চে তুলায় তারা বিক্ষোভ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com