রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল

জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ৫৪৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট: নিজের ছোট ভাই জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিলেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। গতকাল শুক্রবার রাত ১০টার পর ‘সাংগঠনিক নির্দেশ’ শিরোনামে দেওয়া এরশাদ নিজের স্বাক্ষরিত চিঠিতে এই ঘোষণা দেন।

চিঠিতে এরশাদ উল্লেখ করেন, তবে জিএম কাদের দলের প্রেসিডিয়াম সদস্য থাকবেন। আর সংসদে বিরোধী দলের উপ-নেতা থাকতে পারবেন কি না সেই সিদ্ধান্ত নেবে দলের পার্লামেন্টারি পার্টি।

গতকালের চিঠিতে এরশাদ লেখেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে আমি এই মর্মে আমার পার্টির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সব মহলের জ্ঞাতার্থে জানাতে চাই, আমি ইতোপূর্বে ঘোষণা দিয়েছিলাম যে, আমার অবর্তমানে পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টি পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করবেন এবং আমি এটাও আশা প্রকাশ করেছিলাম যে, পার্টির পরবর্তী জাতীয় কাউন্সিল তাকে চেয়ারম্যান নির্বাচিত করবে। কিন্তু পার্টির বর্তমান সার্বিক অবস্থার বিবেচনায় আমার ইতোপূর্বেকার সেই ঘোষণা প্রত্যাহার করে নিলাম।

নির্দেশে আরও বলা হয়, যেহেতু কাদের পার্টি পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, পার্টির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে এবং তিনি পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। পার্টির সিনিয়র নেতারাও তার নেতৃত্বে সংগঠন করতে অপারগতা প্রকাশ করেছেন।

এমতাবস্থায় সংগঠনের স্বার্থে পার্টির সাংগঠনিক দায়িত্ব এবং কো-চেয়ারম্যানের পদ থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেওয়া হলো। তবে তিনি পার্টির প্রেসিডিয়াম পদে বহাল থাকবেন। তিনি সংসদের বিরোধী দলীয় উপনেতার পদে থাকতে পারবেন কি-না তা জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টি নির্ধারণ করবে। পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে- যা অবিলম্বে কার্যকর হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com