বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

বানিয়াচঙ্গে ইউপি সদস্য ময়না মিয়াকে নির্মমভাবে হত্যা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ৫২৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : বানিয়াচং ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ময়না মিয়াকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত ৮ টার সময় দক্ষিণ যাত্রাপাশার চিপারহাটি নামকস্থানে ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ময়না মেম্বার গতকাল সন্ধ্যার পরও নতুন বাজারস্থ ইউনিয়ন পরিষদ অফিসে কাজ করছিলেন। পরে তিনি বাড়ি দিকে রওয়ানা দেন। এদিকে ময়না মিয়া মেম্বারের ভাতিজি নামাজ পড়ার জন্য বাড়ি থেকে প্রায় ২শ গত দুরে পুকুরে অজু করতে গিয়ে মানুষের হৈচৈ শুনতে পেয়ে ঘরে গিয়ে তার মাকে জানায়। এ সময় তারা এসে দেখে পুকুরের পাড়ে রক্তের দাগ রয়েছে। এরই মধ্যে তারা দেখতে পান পুকুরের পশ্চিম পাশে একটি মৃতদেহ পড়ে আছে। কাছে গিয়ে দেখতে পান মৃতদেহটি ময়না মিয়া মেম্বারের।
ধারণা করা হচ্ছে, পূর্ব শত্র“তার জের ধরে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। গতকাল রাতে অফিসের কাজ শেষে ময়না মিয়া বাড়ির দিকে রওয়ানা দেন। তিনি পুকুর পাড়ে পৌঁছামাত্র দেশীয় অস্ত্র নিয়ে দূর্বৃত্তরা তার উপর ঝাপিয়ে পড়ে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথা, মুখসহ শরীর ক্ষতবিক্ষত করে। এক পর্যায়ে ময়না মিয়ার মৃত্যু নিশ্চিত হলে পাশ্ববর্তী পুকুরে লাশ ফেলে পালিয়ে যায়। অপর দিকে ইউনিয়ন চেয়ারম্যান রেখাছ মিয়াকে ফোনে এ ঘটনাটি জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক পুলিশ ঘটনাস্থলে পোঁছে লাশ উদ্ধার বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে ইউএনও মোঃ মামুন খন্দকারও ঘটনাস্থলে ছুটে যান। তিনি এ হত্যাকান্ডের তিব্র নিন্দা জানান। এ ব্যাপারে ওসি রাশেদ মোবারক জানান, এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে পুলিশ। আশা করা যায় খুব শীঘ্রই এ হত্যাকান্ডের রহস্য উন্মোচিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com