রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৫২৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার: মাধবপুরে জমি দখল নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের মাধবপুর উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার শাকুচাইল গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। মাধবপুর থানার (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ওই গ্রামের সফিক মিয়া ও আব্দুল হাই মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত জমি দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয় পক্ষের লোক দুপুরে কথাকাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে, মমিন মিয়া, তানভীর হোসেন, আনজব আলী, সামছুল ইসলাম, জানু মিয়া, তাজুল ইসলাম, মহি উদ্দিন, সাহিদ মিয়া, রানু মিয়া ও আব্দুল হাইকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরো জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com