মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

বানিয়াচঙ্গে বাড়ির জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৫৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: বানিয়াচঙ্গে বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।গতকাল শনিবার দুপুরে উপজেলার কাগাপাশা গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, ওই গ্রামের গেদা উল্লাহর পুত্র মাহমুদ মিয়ার সাথে দীর্ঘদিন যাবত বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের নুর ইসলামের পুত্র সাব্বির মিয়ার। এরই জের ধরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে আজিজুল ইসলাম, সাহেল মিয়া, সাব্বির মিয়া, নাজিরা বেগম, উর্মিলা খাতুন, আলম মিয়া, সাহেদা আক্তার, সহিদা খাতুন, মাহমুদ মিয়া ও আলম চানা বিবি আহত হয়। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ওসি আরো জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com