মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচনী নিরাপত্তায় বিজিবির সর্বাত্মক প্রস্তুতি তিন মাসে চোরাচালান প্রতিরোধে ২৬ কোটি টাকার মালামাল জব্দ মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার এর সেবা ডায়াগনস্টিক সেন্টার পরিদদর্শন নরপতি লেবু বাগান শোকসভা খালেদা জিয়া ছিলেন গনন্ত্রের মাতা, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু মাধবপুরে বিজিবির অভিযান কসমেটিকস ও জিরাসহ পণ্য জব্দ চুনারুঘাট-মাধবপুরে অনিয়ম ও দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে-সৈয়দ ফয়সল নারী শিক্ষা ও উন্নয়নে বিএনপির বিশেষ পরিকল্পনা রয়েছে- সৈয়দ মোঃ ফয়সল বিএনপি ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা বাড়বে-সৈয়দ মো. ফয়সল চুনারুঘাট পৌরসভায় ধানের শীষের আনুষ্ঠানিক ভোট চাওয়া শুরু

নবীগঞ্জে প্রবাসীর স্ত্রী ভন্ড পীরের প্রতারণার ফাঁদে॥ ফুঁ দিয়ে টাকা দ্বিগুন করার প্রলোভন দেখিয়ে প্রতারণা ॥ আটক ৪

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ৫০২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে করে বাড়ি ফেরার পথে ছদ্মবেশী প্রতারক চক্র প্রবাসীর স্ত্রীর ২১ হাজার টাকা কৌশলে হাতিয়ে নিয়ে পালানো সময় আটক করা হয়েছে।  পরে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল সোমবার সকালে নবীগঞ্জ শহরের শেরপুর রোডে অবস্থিত এক্সিম ব্যাংক কার্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। আটককৃতরা হচ্ছে- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার উত্তর বালিগাঁও গ্রামের মৃত মতি মিয়ার পুত্র সালাউদ্দিন (৩৫), দক্ষিণ রাশছিল গ্রামের শরিফ মিয়া (২৫), শ্রীমঙ্গল উপজেলার পূর্বশা গ্রামের মৃত লাল মিয়ার পুত্র জালাল মিয়া (৫৫), শ্রীমঙ্গল উপজেলার রামনগরের সুধির (৩০)।
সূত্র জানায়, উপজেলার সদর ইউনিয়নের গুজাখাইড় গ্রামে সাজেরা বেগমের স্বামী ওমান থেকে নবীগঞ্জ এক্সিম ব্যাংকে টাকা প্রেরণ করেন। স্বামীর পাঠানো টাকা উত্তোলন করতে সোমবার সকাল ১২ টার দিকে সাজেরা বেগম ব্যাংকে যান। ব্যাংক থেকে ১৯ হাজার টাকা উত্তোলন করে ব্যাংকের নিচে আসা মাত্র প্রতারক চক্র ও ছিনতাইকারীরা ওই মহিলাকে ভাল মন্দ জিজ্ঞাসা করে পরিচয় দেয় সে একজন বড় ‘পীর’। সে ফুঁ দিলে নাকি যত টাকাই থাকুক তা দ্বিগুন হয়ে যাবে। তখন মহিলা বলেন, ‘আমার ব্যাগে ২১ হাজার টাকা আছে’। এ সময় প্রতারক চক্র বলে পীর সাহেব ফুঁ দিলেই ব্যাগের ভিতরে থাকা ২১ হাজার দ্বিগুন হয়ে যাবে। তাদের কথা মতো মহিলা চোঁখ বন্ধ করেন আর ফুঁ দেয় ভন্ড ‘পীর’। মুহুর্তের মাঝে ২১ হাজার টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয় ৫ সদস্যের প্রতারক চক্র। প্রাইভেট কার ঢাকা (মেট্রো- ভ-০২-১২৯৯) যোগে পালানোর সময় মহিলার চিৎকার শুরু করে। এতে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে ছিনতাইকারী প্রতারকচক্রসহ কারটি আটক করে। এ সময় এক প্রতারক পালিয়ে গেলেও ৪ প্রতারককে গনধোলাই দেয়া হয়। পরে খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার এসআই শামছুল ইসলাম, এসআই ফখরুজ্জামানসহ একদল পুলিশ আটক ৪ প্রতারককে থানায় নিয়ে যান। তাদের ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com