শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিনের বাড়ি ঘর হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

স্ত্রীকে মারধর ও যৌতুকের মামলায় গ্রেফতার হয়েছেন হিরো আলম

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ৫১৮ বার পঠিত

প্রথম সেবা ডেস্কঃ স্ত্রীকে নির্যাতনের মামলায় গ্রেফতার হয়েছেন হিরো আলম। শ্বশুরের দায়ের করা মামলায় বুধবার রাত সোয়া ১০টার দিকে বগুড়া সদর থানা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানানো হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ খবর নিশ্চিত করে জানান, শ্বশুরের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে হিরো আলমকে।

পুলিশ ভাষ্যমতে, হিরো আলমের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনে আহত তাঁর স্ত্রী সাদিয়া বেগম ওরফে সুমিকে (২৪) মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সূত্রে আরো জানা যায়, এর আগে শ্বশুর সাইফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও পাঁচ লাখ টাকা কেড়ে নেয়ার অভিযোগ তুলে থানায় আলাদা লিখিত অভিযোগ করেন হিরো আলম।

 সুত্রঃ ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com