বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

জেলা তথ্য অফিসের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০১৯
  • ৫১১ বার পঠিত

নুর উদ্দিন সুমনঃ- হবিগঞ্জের চুনারুঘাট “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম” শীর্ষক এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সোমবার দুপুর ১০ টা থেকে বিকেল পৌনে ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় (৫মপর্যায়)শীর্ষক কর্মসূচীর আওতায় পরিবেন ও জন্ম নিবন্ধ, নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা কার্যক্রমসমূহ, নারীর সামাজিক নিরাপত্তা ও কর্মসূচিসমূহ, বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপ সচিব উপ পরিচালক স্থানীয় সরকার শাখা হবিগঞ্জের সফিউল আলম,।যৌতুক এবং বাল্যবিবাহ প্রতিরোধ, বিষয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল, মাও শিশুর পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, অটিজম ও শিশু মানসিক স্বাস্থ্য, স্যানিটেশন,শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা বিষয়ে আলোচনা করেন, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ হায়দার আলী খন্দকার । মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফ,সাংবাদিক আলমগির খান, প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম সাংবাদিক আবুল কালাম আজাদ, নুর উদ্দিন সুমন প্রমূখ।এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ছাড়াও জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। শুরুতেই সকাল ১০টায় স্বাগত বক্তব্য শেষে কর্মশালার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্ভোধন করেন জেলা তথ্য অফিসার পবন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com