শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

হবিগঞ্জে পালিত হল জাতীয় ভোটার দিবস

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ৪৯৫ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতা ॥ আমরা ভোটার হব ভোট দেব এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোঃ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার অ্যাডভোকেট মোহম্মদ আলী পাঠান, সাংবাদিক আলমগীর খান সাদেক প্রমূখ। এছাড়াও সভায় সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সুষ্টু শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে। আশাকরি সকলের সহযোগিতায় সুষ্টু ও শান্তিপূর্ণ ভাবে উপজেলা নির্বাচন সম্পাদন করা হবে। জেলা প্রশাসক আরো বলেন, ভোটার তালিকা তৈরী করার সময় নতুন ভোটার নাম, তার পিতা ও মাতার নাম সঠিক ভাবে লিখতে হবে। তালিকা তৈরীকালে ভুল করলে পরবর্তীতে অনেকটা জঠিলতার মধ্যে ভোটারদের পড়তে হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন হবিগঞ্জ জেলা ও হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com