শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল

জিনের বাদশা সেজে গভীর রাতে ফোন করে অর্থ হাতিয়ে নিতেন তারা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ৪৮৩ বার পঠিত

সেবা ডেস্ক ঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে জিনের বাদশা সেজে প্রতারণা করার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলা দুপ্তারা ইউনিয়নের বান্টি এলাকা থেকে র‌্যাব-১১ এর একটি টিম তাদের আটক করে থানায় সোপর্দ করে।

আটকরা হলেন- নরসিংদী সদর উপজেলার করিমপুর গ্রামের মোখলেছুর রহমান ওরফে দয়াল বাবা (৪৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রামের সৈয়দ আক্তার হোসেন (৪৯) ও গাজীপুরা কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা গ্রামের দুলাল মিয়া (৩০)।

র‌্যাব জানায়, রাতে বান্টি এলাকা থেকে আটক তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন অপারেটরের সিম ও মোবাইল সেটসহ প্রতারণার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় একটি চক্র মোবাইল ফোনের মাধ্যমে লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। ‘জিনের বাদশা বলছি…’ বলে লোকজনকে ফোন করে অর্থ হাতিয়ে নিতেন তারা। আবার কখনো সাধু-সন্ন্যাসী সেজে বিভিন্ন রোগের চিকিৎসার কথা বলে এমনকি ভয়ভীতি দেখিয়ে এই চক্রটি প্রতারণা করতেন। নারী ও নিম্ন আয়ের মানুষের কাছ থেকে হাতিয়ে নিতেন অর্থসহ মূল্যবান সামগ্রী। যে মোবাইল থেকে কল করতেন, তা স্থায়ীভাবে বন্ধ করে রাখতেন। বেশির ভাগ ক্ষেত্রে গভীর রাতে ফোন করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিতেন। এছাড়াও প্রতারক চক্রটি জিনের বাদশার পরিচয় দিয়ে লটারির টিকেট পাইয়ে দেয়াসহ বিভিন্ন প্রকার প্রলোভন দেখাতো। তারা বন্ধু পরিচয়ে অথবা নিকট আত্মীয়ের অসুস্থতার কথা বলে বিভিন্ন মানুষের মোবাইলে ফোন করে টাকা হাতিয়ে নিত। তবে তাদের শেষরক্ষা হয়নি, র‌্যাবের হাতে ধরা পড়েছেন।

বিষয়টি নিশ্চিত আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, এ ব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com