বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিনের বাড়ি ঘর হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যতম বেসরকারি ব্যাংক আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে হবিগঞ্জ শাখায় বর্ণাঢ্য র‍্যালি ও গ্রাহক সম্মেলনের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইএফআইসি ব্যাংকের হবিগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত র‍্যালিতে শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ব্যাংকের ৫০ বছরের গৌরবময় পথচলা, গ্রাহকের প্রতি অঙ্গীকার এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

পরে হবিগঞ্জ শাখা প্রাঙ্গণে গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের সম্মানিত গ্রাহক ও কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানের একপর্যায়ে অতিথি ও ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে ৫০ বছর পূর্তির কেক কাটা হয়।

গ্রাহক সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় গ্রাহকদের আস্থা ও সহযোগিতাই আইএফআইসি ব্যাংকের অগ্রযাত্রার অন্যতম প্রধান শক্তি। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য আরও উন্নত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, ১৯৭৬ সালে যাত্রা শুরু করা আইএফআইসি ব্যাংক সময়ের পরিবর্তনের সঙ্গে ব্যাংকিং সেবায় বিভিন্ন পরিবর্তন ও আধুনিকায়ন করেছে। গ্রাহকের আস্থা, কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা এবং অংশীজনদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি পাঁচ দশক পূর্ণ করেছে।

৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনের পথচলায় উন্নত সেবা, প্রযুক্তি, উদ্ভাবন ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করবে আইএফআইসি ব্যাংক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com