বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: আজমিরীগঞ্জে ক্যান্সারে আক্রান্ত শয্যাশায়ী বাবাকে দা দিয়ে জবাই করে হত্যার করার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ছেলে ইয়াফিন মিয়াকে (২০) আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ধারালো দা জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন মিয়া (৬০) ওই গ্রামের বাসিন্দা। তাঁর ছয় ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবুদ্দিন মিয়া দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। তাঁর চতুর্থ ছেলে ইয়াফিন মিয়া প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়রা জানান।
গতকাল মঙ্গলবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে থাকার এক পর্যায়ে ইয়াফিন তাঁর বাবার শোবার ঘরে প্রবেশ করেন। পরে তাঁর বড় ভাই ঘরে ঢুকে শাহাবুদ্দিন মিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে শিবপাশা বাজার থেকে ইয়াফিনকে আটক করা হয়।
ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার বলেন, ছেলেটি মাদকাসক্ত ছিল। হঠাৎ করেই সে তার ক্যান্সারে আক্রান্ত বাবাকে দা দিয়ে জবাই করে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ধারালো দাটি পুলিশ জব্দ করেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com