বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল

চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার:হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থলে থাকা একটি এক্সক্যাভেটরের ইঞ্জিন ভেঙে দেওয়া হয়েছে। একই অভিযানে লাইসেন্স ছাড়া তেল বিক্রির দায়ে এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার উছমানপুর ইউনিয়নের মুছিছড়া এলাকায় অবৈধভাবে এক্সক্যাভেটর দিয়ে মাটি কাটার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে মুছিছড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হলে অভিযানের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় তারা এক্সক্যাভেটরের ব্যাটারি খুলে নিয়ে যান। পরে ঘটনাস্থলে থাকা এক্সক্যাভেটরের ইঞ্জিন হাতুড়ি ও শাবল দিয়ে ভেঙে দেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে আহমদাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে একটি তেল বিক্রির দোকানেও অভিযান চালানো হয়। সেখানে লাইসেন্স ছাড়া তেল বিক্রির দায়ে বিক্রেতা জ্যোৎস্না আক্তার (স্বামী—মিজানুর রহমান), সাং—বনগাঁওকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে মাটি কাটা এবং লাইসেন্স ছাড়া তেল বিক্রির বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com