বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

স্টাফ রিপার্টার: সিলেট রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে রেঞ্জের শ্রেষ্ঠ অফিসারদের সম্মাননা প্রদান করা হয়েছে। জুলাই ২০২৬ মাসে গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট থানায় কর্মরত এএসআই (নিঃ) শরিফ হোসেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় ও অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এএসআই (নিঃ) শরিফ হোসেনের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

জানা গেছে, জুলাই ২০২৬ মাসে গ্রেফতারি পরোয়ানা তামিলে দায়িত্বশীলতা, দক্ষতা ও কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত করা হয়।

এ সম্মাননা পাওয়ায় চুনারুঘাট থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দায়িত্ব পালনে দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এ অর্জনকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com