বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬–২৭ মেয়াদের নির্বাচনে দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাটের সন্তান শফিকুল ইসলাম সজল। একই নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ নির্বাচিত হয়েছেন।

গত শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিআইএএম মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সজল ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আনহার আহমদ সমশাদ পেয়েছেন ৬১১ ভোট।

শফিকুল ইসলাম সজল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের সাত্তালিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের প্রয়াত ছুরুক আলীর সন্তান। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন প্রশাসনিক কর্মকর্তা।

জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার দপ্তর সম্পাদক হিসেবে এর আগে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন সজল। সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা, দাপ্তরিক কাজে দক্ষতা এবং সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণে তিনি সংগঠনের ভোটারদের আস্থা অর্জন করেছেন বলে সংশ্লিষ্টরা জানান।

সংগঠনের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজ জন্মভূমি চুনারুঘাটের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি ভূমিকা রাখছেন।

নির্বাচনে পুনরায় দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ার পর শফিকুল ইসলাম সজল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সব ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com