শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় যুবক উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৯৬ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতা ॥ হবিগঞ্জ শহরতলীর ভাঙ্গাপুল বাইপাস, কবির কলেজ রোড এর মুখে রাজা আব্দাল মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। সে বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের মৃত রাজা আসাদ উল্লার পুত্র। গতকাল সোমবার ১২ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপরে উল্লেখিত সময়ে এলাকাবাসী একজন অজ্ঞাত ব্যক্তিকে হাত-পা বাধা অবস্থায় দেখতে পায়। পরে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
এসআই পলাশ চন্দ্র দাশ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গামছা দিয়ে হাত-পা বাঁধা এক ব্যক্তি অচেতন হয়ে পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করি এবং পরিচয় জানতে পারি। তবে উদ্ধারকৃত ব্যক্তি অচেতন থাকায় এখন ঘটনার মূল কারণ জানা সম্ভব হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com